হাওজা নিউজ এজেন্সি: এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারের ওপর ‘সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী’র ‘আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দুইটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয় এবং সেগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর উৎসাহ ও সহযোগিতায় হরমুজ প্রণালির নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা অতিক্রমের চেষ্টা করা আরও ১০টি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো তাদের বাহিনীর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে রয়েছে।
আপনার কমেন্ট